২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় সরকারকে শক্তিশালী করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভুইয়া বলেছেন, বর্তমান সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 06:42 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

তিনি বলেন, সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে স্থানীয় সরকার প্রতিষ্ঠান গুলোকে শক্তিশালী করতে না পারলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে না এবং সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসুচি দেশ থেকে দারিদ্র বিমোচন সম্ভব হবে না।

মন্ত্রী রোববার ইনষ্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ডেমোক্রেচিওয়াচ আয়োজিত দু’দিন ব্যাপী স্থানীয় সরকার মেলা ২০০৫ এর উদ্ধোধন করেন।

ডেমোক্রেচিওয়াচ এর নির্বাহী পরিচালক তালেয়া রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বাংলাদেশ ইউএসএইড এর মিশন পরিচালক জেন জর্জ, বাংলাদেশে নিযুক্ত জার্মানী রাষ্ট্রদুত ডাইড্ররিক এন্ড্রোজ, ডেনমার্কের রাষ্ট্রদুত নিয়েলস সেভেরিন মুংক, প্রাইভেটাইজেশন বোর্ডের চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, ইইউ’র হেড অব ডেলিগেশন এসকো কেন্ট্রাস্কীনস্কি, অষ্ট্রেলিয়ার হাইকমিশনার লরেন বার্কার, যায় যায় দিন এর সম্পাদক শফিক রেহমান এবং এলজিআই-এআরডির চীফ অব পার্টি স্টিফেন এল, রেইড বক্তৃতা করেন।

এলআরডি মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার সময় সবগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রায় অচল ছিল। কিন্তু বর্তমান সরকার অত্যন্ত সফলভাবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন গুলোর নির্বাচন সম্পন্ন করেছে।

মন্ত্রী আরও বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার পর নির্বচিত প্রতিনিধি এবং এসব প্রতিষ্ঠানের কর্মরত সচিবসহ সকলকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া এলাকার মানুষ যাতে এক জায়গা থেকে সকল সেবা পেতে পারে সেজন্য পর্যায়ক্রমে সকল ইউনিয়নে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স্র নির্মাণ করা হচ্ছে।

তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে এই প্রথম বারের মত সরাসরি ইউনিয়ন পরিষদে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এই অর্থ আগামীতে আরও বাড়ানো হবে।

পরে মন্ত্রী আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্ধোধন করেন এবং মেলার স্টল ঘুরে দেখেন।