২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর শেরে বাংলা নগরে পুলিশের গুলিতে ছিনতাইকারি নিহত

রাজধানীর কাফরুল থানার শেরে বাংলা নগর এলাকার চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রের কাছে শুক্রবার রাতে পুলিশের গুলিতে এক ছিনতাইকারি নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2005, 10:53 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ছিনতাইকারির কোনো পরিচয় জানা যায়নি। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

থানা পুলিশ জানায়, রাত সাড়ে আটটার দিকে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের কাছে চন্দ্রিমা উদ্যানের সামনে একদল ছিনতাইকারি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় টের পেয়ে টহল পুলিশ তাদের ধাওয়া করে।

ধাওয়া খেয়ে পালানোর সময় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে ওই ছিনতাইকারি ঘটনাস্থলেই মারা যায়।

তার লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।