২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে সাংবাদিকদের সাথে পুলিশের দুর্বব্যবহার

নোয়াখালী মিউনিসিপ্যাল মিলনায়তনে বিকল্প ধারা বাংলাদেশ ও জাতীয় ঐক্য মঞ্চর কর্মসুচিতে নিয়োজিত পুলিশ ঢাকার কয়েকটি জাতীয় পত্রিকার সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2005, 08:17 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

মিলনায়তন করিডোরে দৈনিক সমকালের সাংবাদিক শেখ মাহমুদুর রশিদের সাথে ওসি আলাউদ্দিন ও সেকেন্ড অফিসার কামাল অশোভন আচরন করে। সাংবাদিক তার পরিচয়পত্র দেখানোর পরও তাদের ব্যবহার স্বাভাবিক হয়নি।

এ ঘটনায় বিডিনিউজের সাংবাদিক গনি আদম প্রতিবাদ করায় পুলিশ তাকে হয়রানি করে এবং অকথ্য ভাষায় তাকে গালাগালি করে।

এক পর্যায়ে পুলিশ বিডিনিউজ সাংবাদিক গনি আদমকে জোরপূর্বক গ্রেফতারেরও চেষ্টা করে। কিন্তু ডেইলি স্টারের প্রতিনিধিসহ অন্যান্য সাংবাদিকদের বাধার মুখে তা করতে সফল হয়নি।

পরে পুলিশ কর্তৃপক্ষ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এবং সাংবাদিকরা মিলনায়তনে প্রবেশ করে।