২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. সিতারা পারভীনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সিতারা পারভীনের মৃত্যুতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুক্রবার শোক প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2005, 09:16 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের কন্যা অধ্যাপক সিতারা পারভীন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।