২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় স্ত্রী ও শ্যালক হত্যার দায়ে একজনের ফাঁসির আদেশ

ভোলায় স্ত্রী ও শ্যালক হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 07:28 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান বৃহস্পতিবার এ রায় দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৩ সালে আসামি ইব্রাহীম বিষ মেশানো মিষ্টি নিয়ে চরফ্যাশন উপজেলার রসুলপুর গ্রামে শ্বশুর বাড়িতে গিয়ে তার স্ত্রী আয়শা বেগম এবং ১১ মাস বয়েসী শ্যালক শাহাবুদ্দিনকে খাওয়ালে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে হাসাপাতালে তারা মারা যায়। এ ঘটনায় আয়শার মামা বাদি হয়ে ইব্রাহীমের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

দাম্পত্য কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে পারিবারিক সূত্র জানায়।