২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়নগঞ্জে উদ্ধারকৃত অস্ত্রের মালিকানা নিয়ে প্রশ্ন

নারায়নগঞ্জে মঙ্গলবার র‌্যাবের ক্রশফায়ারে দুই সন্ত্রাসী নিহত হওয়ার পর উদ্ধারকৃত একে-৪৭ সহ অন্যান্য আগ্নেয়াস্ত্রের মালিকানা নিয়ে শহরবাসীর মাঝে প্রশ্ন দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়নগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2005, 09:59 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

মঙ্গলবার সকালে র‌্যাবের সঙ্গে ক্রশফায়ারে বিপ্লব ও আলম নামে দুইজন সন্ত্রাসী নিহত হয়। এ সময় ১৫০ রাউন্ড গুলিসহ একটি একে-৪৭ এবং অন্য চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

এদিকে সোমবার বিপ্লব ও আলমের সঙ্গে গ্রেফতারকৃত অপর সন্ত্রাসী শাহিনকে বুধবার জেলে পাঠানো হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র সম্পর্কে কেউ বলছে, এগুলো র‌্যাবের ক্রশ ফায়ারে নিহত যুবদল নেতা মমিনউল্লাহ ডেভিডের। আবার কারও মতে, এ অস্ত্র আওয়ামী লীগের সন্ত্রাসী এসএম সায়েম মিঠু ওরফে অগা মিঠুর। আবার অন্য কারও হতে পারে এমন ধারণাও করছেন কেউ কেউ।

একটি সূত্র জানায়, জোট সরকার ক্ষমতায় আসার পর ডেভিড একে-৪৭ কিনেছিল। ডেভিডের ঘনিষ্ট সহচর সাঈদ ওরফে মাওলা সাঈদ এক সময় অস্ত্রটি ধার নিয়ে আর ফেরত দেয়নি। এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল।

বিএনপির একটি সূত্র দাবি করে, সাঈদের মালিকানায় থাকা একে-৪৭ বিপ্লবের কাছে গচ্ছিত ছিল। সূত্র মতে, বিপ্লব অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিল।