২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুল মালেক আখন্দ বিটিটিবির নয়া চেয়ারম্যান

বিসিএস (টেলিকম) ক্যাডারের সদস্য ইঞ্জিনিয়ার মো. আব্দুল মালেক আখন্দ বুধবার বাংলাদেশ তার ও টেলিযোগাযোগ বোর্ডের (বিটিটিবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2005, 04:46 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

এর আগে তিনি টেলিযোগাযোগ স্টাফ কলেজের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

আব্দুল মালেক আখন্দ বিটিটিবির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নূরুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

আব্দুল মালেক ১৯৭২ সালের ডিসেম্বরে তৎকালীন টি এন্ড টি বিভাগে সহকারি বিভাগীয় প্রকৌশলী হিসেবে যোগদান করেন। ১৯৭৬ সালে বিভাগীয় প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান। তারপর ১৯৯৪ সালে পরিচালক, ১৯৯৮ সালে জেনারেল ম্যানেজার এবং ২০০২ সালে বোর্ডের সদস্য (রক্ষণাবেক্ষণ ও চালনা) হিসেবে দায়িত্ব পালন করেন।