বস্তিভিত্তিক চিকিৎসা সেবা চালু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন
বস্তির দুঃস্থ, অসহায় মহিলা বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদের সেবা প্রদানের লক্ষ্যে বস্তিভিত্তিক চিকিৎসা সেবা চালু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
চট্টগ্রামের আগ্রাবাদ শিল্প এলাকায় গত ১৮জুন চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ‘বিনামূল্যে বস্তি এলাকায় চিকিৎসা সেবা’ প্রকল্পটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সরফরাজ খান চৌধুরী বিডিনিউজকে জানান, এই প্রকল্পের আওতায় সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডের ৬০টি বস্তিতে পর্যায়ক্রমে চিকিৎসা সেবা প্রদান করা হবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক কোটি টাকা।
