ঢাকা মাওয়া সড়কে বাস খাদে, নিহত ৫ আহত ২০ জন
ঢাকা মাওয়া মহাসড়কে সোমবার সন্ধ্যায় একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চালকসহ পাঁচজন নিহত ও ২০ জন আহত হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রীনগর উপজেলার কামারখোলা নামক স্থানে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। ৪০ জন যাত্রী নিয়ে বাসটি (ঢাকা মেট্রো-জ-০৪-০৬৫২) ঢাকা থেকে টঙ্গীবাড়ির বালিগাঁও যাচ্ছিল।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হচ্ছেন, জামাল (৪৫), শহীদুল (৪০) ও বাস চালক আব্দুর রশিদ (৪০)। আহতদের ঢাকা ও আশেপাশের হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ, বিডিআর ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নিচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
