রাজশাহীর আবাসিক হোটেল থেকে চট্টগ্রামের এক ধনাঢ্য ব্যবসায়ীর লাশ উদ্ধার
রাজশাহী মহানগরীর প্রানকেন্দ্র সাহেব বাজারের আবাসিক হোটেল মুন থেকে শনিবার রাতে চট্টগ্রামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ হোটেল মুনের ১৬ নং কক্ষ থেকে আবুল বাশার (৫১) নামের ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে।
ধনাঢ্য ব্যবসায়ী বাশারকে হত্যা করা হতে পারে বলে পুলিশ প্রাথমিক ধারনা করছে।
হোটেল ম্যানেজার নীরেন পুলিশকে জানান, ব্যবসায়ী বাশারের বাড়ী চট¦গ্রাম মহানগরীর দারোগাহাটের পুর্ব মাদারবাড়ীতে। বিভিন্ন সংস্থার নিলামের মালামাল ক্রয়ের কাজে প্রায়ই তিনি রাজশাহীতে গিয়ে হোটেল মুনে উঠতেন বলে জানান তিনি। গত ৬ জুন সকাল সাড়ে ৯ টায় হোটেলের ১৬ নং কক্ষ ওঠেন। বাশারের সাথে ঢাকার দুই ব্যবসায়ী অংশীদার কালিম(৫৫) ও হাজী মাসিহ আলম ও (৪৩) একই হোটেলের ১১ নং কক্ষে উঠেন। তবে অংশীদার কালিম গত শুক্রবার ঢাকায় ফিরে যান। অপর ব্যবসায়ী মাসিহ আলম শনিবার দুপুর পর্যšত হোটেলে ছিলেন। বিকালে তিনি চাঁপাইনবাবগজ্ঞে চলে যায়।
হোটেল ম্যানেজার আরও জানান, দুপুর আড়াইটার সময় ব্যবসায়িক কাজ সেরে হোটেলে ফিরেন আবুল বাশার। সন্ধ্যা সোয়া ৬ টায় হোটেল বয় সাইফুল তাকে ডাকতে গেলে বিছানার উপর নীথর দেহে তাকে পড়ে থাকতে দেখেন। ম্যানেজারকে খবর দেয়া হলে পুলিশকে জানানো হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করেন। জানা গেছে বাশার রাজশাহী সেনানিবাস থেকে ১৬ লাখ টাকার পাম অয়েলের ড¦াম কিনেছিলেন ।
পুলিশ মরদেহর সুরতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। পুলিশ বাশারের পকেট থেকে আড়াই হাজার টাকা উদ্ধার করেছে।
