জি-৭৭ মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে রোববার মোরশেদ খান ঢাকা ত্যাগ করছেন
পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান রোববার সকালে জি-৭৭ মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ঢাকা ত্যাগ করবেন। জুনের ১৫ থেকে ১৬ তারিখে কাতারের রাজধানী দোহায় দ্বিতীয় দক্ষিণাঞ্চলীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে সহস্্রাব্দের উন্নয়ন লক্ষ্য এবং এ ব্যাপারে এখন পর্যন্ত অর্জিত অগ্রগতির ওপর আলোকপাত করা হবে।
সম্মেলনে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। প্রধানমন্ত্রী আগামী মঙ্গলবার কাতারের উদ্দেশ্যে রওনা দিবেন। ইতোমধ্যেই পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন শনিবার জি-৭৭ এর সিনিয়র কর্মকর্তাদের বৈঠকে যোগ দিতে শনিবার দোহারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
সম্মেলনকালে প্রধানমন্ত্রী খালেদা জিয়া কাতারের আমীর হামাদ বিন খলিফা আল-থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। সম্প্রতি সময়ে আমির এক সরকারি সফরে বাংলাদেশে এসেছিলেন।
বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরার লক্ষ্যে উন্নয়নশীল বিশ্বের বেশিরভাগ দেশ ও সরকার এই সম্মেলনের মাধ্যমে এক সারিতে আসবে, যা দক্ষিণ-দক্ষিণাঞ্চলের মধ্যে একটি পাল্টফর্ম তৈরি করবে।
জি-৭৭ এর প্রথম সম্মেলন ২০০০ সালের এপ্রিল মাসে হাভানার রাজধানী কিউবাতে অনুষ্ঠিত হয়েছিল। জি-৭৭ এর ১৩২ টি সদস্য দেশ’র অংশগ্রহণে এই সম্মেলন হলো দক্ষিণের সবচেয়ে বড়ো জমায়েত।
