চাঁপাইনবাবগঞ্জে মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান
গত এসএসসি, এইচএসসি ও দাখিল পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার ১১৭ জন ছাত্র-ছাত্রীকে শনিবার সকালে বৃত্তি প্রদান করা হয়েছে।
জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের এমপি হারুনুর রশিদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. কেএন শাহজাহান করিম, জেলা পরিষদের সচিব শামসুল আলম প্রমুখ।
পরে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ১ লাখ ৬২ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
