২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানিতে ডাকাত ও ছিনতাইকারী সন্দেহে গ্রেফতার ১৬

ধানমণ্ডি থানা পুলিশ বৃহস্পতিবার রাতে একটি ট্রাকসহ ১১ সদস্যের অভিযুক্ত একটি ডাকাত দলকে এবং গুলশান থানা পুলিশ সন্দেহভাজন পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

এছাড়া পুলিশ বিভিন্ন অভিযোগে নগরীর বিভিন্ন এলাকা থেকে আরও ৫৫০ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে ২৭৭ জনকে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হচ্ছে, আশিক (২৫), আইনাল হক (২৩), রবিউল (২০), নুরুজ্জামান (২২), আবুল কালাম (২২), দেলওয়ার বেপারী (৪০), ঢালু মিয়া (২৪), শফিক (২০), দাদন মিয়া (২৭), জাহাঙ্গীর (২৩), কবিরুল (২০)।

ধানমন্ডি পুলিশ জানায়, ডাকাতরা ধানমন্ডি এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় নিউমার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, তারা একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-০৬-০০৭৩) করে ঘোরাঘুরি করছিল এবং এটিকে তারা লুটের মালামাল বহনের জন্য ব্যবহার করে থাকে।

পুলিশ ডাকাতদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়েছে ।

গুলশান পুলিশ গুলশান-১ এলাকার ১১৩ নম্বর সড়ক থেকে ছিনতাইকারী সন্দেহে ফারুক হোসেন (২৪), মোহাম্মদ সাগর (২৮), লিটন (২৮), রিয়াদ হোসেন (২৪) এবং রহিম (২৫) কে গ্রেফতার করে।

গুলশান থানা সুত্র জানায়, ছিনতাইয়ের প্রস্তুতি কালে এদের আটক করা হয়।