টাঙ্গাইলে যৌতুকের কারণে স্বামীর হাতে স্ত্রী খুন
যৌতুকের কারণে শুক্রবার দুপুরে টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ার মিজানুর রহমান স্ত্রী তাহেরা আক্তার পান্নাকে হত্যা করে।
পুলিশ জানায়, প্রায় চার বছর আগে সদর উপজেলার আব্দুল গফুরের মেয়ে তাহেরা আক্তার পান্নার সাথে মিজানুর রহমানের বিয়ে হয়। বিয়ের পর থেকে মিজানুর ব্যবসার নাম করে যৌতুক দাবি করে আসছিল।
পুলিশ ঘাতক স্বামী ও তার ভগ্নিপতি জালাল উদ্দিনকে গ্রেফতার করেছে।
এ ঘটনায় তাহেরার বাবা বাদি হয়ে টাঙ্গাইল থানায় একটি মামলা দায়ের করেছে।
