সাতক্ষীরায় আসামী ধরতে গিয়ে পুলিশের এসআই আহত
আসামী ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলার তালা উপজেলার পাটকেলঘাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর নুরে আলম।
শুক্রবার তালা উপজেলার পাটকেলঘাটা কলেজ রোডে তিনি ওয়ারেন্টভূক্ত আসামী যুবদল নেতা আবদুস সবুরকে গ্রেফতার করার উদ্যোগ নিলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১ টার দিকে মটর সাইকেলযোগে থানায় যাওয়ার সময় সবুরকে দেখতে পেয়ে আটকের চেষ্ঠা করেন। এ থেকেই ঘটনার সূত্রপাত। যুবদল নেতা আবদুস সবুর এসআই আলমকে চড়, কিল, ঘুষি মেরে পালিয়ে যায়। আহত আলমকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
