২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক মাকসুদুল হাসান আর নেই

সরকার নিয়ন্ত্রিত বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বার্তা সম্পাদক কাজী মাকসুদুল হাসান বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে....রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 03:40 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

সল্পভাষী এই সাংবাদিক গত কয়েক বছর ধরে কিডনীর সমস্যায় ভূগছিলেন।

তার প্রথম নামাজে জানাজা পল্লবীতে, দ্বিতীয়টি জাতীয় প্রেসক্লাবে, তৃতীয়টি বাসস প্রাঙ্গনে এবং চতুর্থ ও শেষ নামাজে জানাজা বাদ জুম্মা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়।

বাসস’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম আমানুল্লাহ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বাসস’র সাবেক প্রধান বার্তা সম্পাদক মোহাম্মদ শাহজাহান মিয়া, বাসস’র ব্যবস্থাপনা সম্পাদক হামিদুজ্জামান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়াসহ তার সহকর্মী, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনরা জানাজায় অংশ নেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, দুই ভাই, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনাগ্রহী রেখে গেছেন।

রোববার বাদ আছর মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে তার মিরপুরের বাসায়।

সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মাকসুদুল হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শন্তি কামনা করেন। তিনি মরহুমের পরিবারেরর প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, রিপোটার্স ইউনিটি ও জাতীয় প্রেসক্লাব মাকসুদুল হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।