চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৪ শতাংশ হওয়ার সম্ভাবনা
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বৃহস্পতিবার সংসদে বাজেট বক্তৃতায় চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৪ শতাংশ হবে বলে আশা প্রকাশ করেন।
তিনি বলেন, কোনও প্রতিবন্ধকতার সৃষ্টি না হলে এ হার ৬ শতাংশ হতো বলে আমি মনে করি।
অর্থমন্ত্রী বলেন, বন্যার কারণে ব্যাহত হওয়া সত্ত্বেও শস্য উৎপাদন খাতে গত বছরের ৩ দশমিক ৩ শতাংশের জায়গায় এ বছর ৪ দশমিক ২৭ শতাংশে উন্নীত হয়েছে।
সাইফুর রহমান বলেন, বন্যার কারণে নেমে যাওয়া অর্থনৈতিক প্রবৃদ্ধির হার চলতি অর্থবছরে ৫ দশমিক ৪ শতাংশের কাছাকাছি পৌঁছেছে।
চলতি অর্থবছরে উৎপাদন খাতে প্রবৃদ্ধি ৮ দশমিক ৪৩ শতাংশ হবে এবং রফতানি খাতে কাঙ্খিত প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অর্থমন্ত্রী তার বক্তব্যে জানান, চলতি বছরে বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াবে জিডিপির ৪ দশমিক ৫ শতাংশ।
তিনি আরও আশা প্রকাশ করেন যে, বৈদিশিক রিজার্ভের পরিমাণ তিন বিলিয়ন মার্কিন ডলারে স্থির থাকবে এবং সামষ্টিক অর্থনৈতিক ভিত্তি স্থিতিশীল থাকবে।
