চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারি ও গার্মেন্টস শ্রমিকদের জন্যে ৫০ কোটি টাকার বিশেষ তহবিল
অর্থমন্ত্রী এম সাইফুর রহমান জাতীয় সংসদে বৃহস্পতিবার প্রস্তাবিত ২০০৫-০৬ অর্থবছরের বাজেটে কর্মকর্তা কর্মচারিদের পুনঃপ্রশিক্ষণ, কর্ম সৃষ্টি এবং স্বেচ্ছা অবসর গ্রহণকারী ও চাকরিচ্যুত শ্রমিক কর্মচারিদের জন্যে ৫০ কোটি টাকার বিশেষ তহবিল প্রস্তাব করেছেন।
সাইফুর রহমান কর্মচারিদের পুনঃপ্রশিক্ষণ ও স্বেচ্ছা অবসর খাতে ৩০ কোটি টাকা এবং তৈরি পোষাক শিল্পের চাকরিচ্যুত শ্রমিক কর্মচারিদের জন্যে ২০ কোটি টাকার তহবিল প্রস্তাব করেন।
গত অর্থবছরে কোটামুক্ত পরিস্থিতি মোকাবেলায় গার্মেন্টস শ্রমিকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্যে ২০ কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দ করা হয়।
