বাপেক্স এমডি’র আকস্মিক রদবদল
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লরোশন এন্ড প্রোডাক্টশন কোম্পানি লিঃ (বাপেক্স) এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এমএ বাসেতকে স্বপদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বাপেক্স সূত্র জানায়, ইঞ্জিনিয়ার বাসেতকে বদলি করে পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরের সঙ্গে যুক্ত করা হয়।
এদিকে বাপেক্সের সিনিয়র মহাব্যবস্থাপক এম জামাল উদ্দিনকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেখা শোনার করার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল বুধবার পেট্রোবাংলা এই আদেশ জারি করে।
জানা গেছে, খননকালে ছাতক গ্যাস ফিল্ডে নাইকোর দুর্ঘটনার পর তদন্ত প্রতিবেদনে বাপেক্স এর ব্যবস্থাপনা পরিচালককে দায়িত্ব অবহেলার জন্যে দায়ী করা হয়। পরে পেট্রোবাংলা বাপেক্স এর সাবেক ব্যবস্থাপনা পরিচালককে কারণ দর্শানোর নোটিশও জারি করে।
একটি সাথে তথ্য গোপন করে শ্রীকাইল গ্যাস ক্ষেত্রকে বাণিজ্যিক আবিষ্কার ঘোষণা করে কর্মকর্তা কর্মচারীদের বোনাস দেওয়া এবং বাপেক্সে নিয়োগের ব্যাপারে অনিময়ের অভিযোগ আছে। কিন্তু কি কারণে তাকে সরিয়ে দেওয়া হলো পেট্রোবাংলার আদেশে তা স্পষ্ট করে বলা হয়নি।
সূত্র জানায়, অন্যদিকে প্রচলিত ধারা অনুসারে পেট্রোবাংলার কোনো কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে বদলি করা হলে নতুন ব্যবস্থাপনা পরিচালক না আসা পর্যন্ত সিনিয়র মহা ব্যবস্থাপককে ভারপ্রাপত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। এরআগে বাপেক্সও এই নজির আছে। কিন্তু এবার তার ব্যত্যয় ঘটানো হয়েছে।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্টিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আতিকুর রহমানকে বাপেক্সে এ ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগ দেওয়ার জন্য পেট্রোবাংলার একটি মহল তৎপরতা শুরু করেছে।
