বাগেরহাটে যুবককে জবাই করে হত্যা
বাগেরহাটের রামপালে এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে।
পুলিশ বুধবার সকালে মিজান সরদার (২৫) নামে ওই যুবকের লাশ উদ্ধার করেছে।
হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের বন্ধু মাসুম গাজীকে (২৬) আটক করেছে।
এ ব্যাপারে নিহতের বড় ভাই সাঈদ সরদার বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।
