২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে পাঁচ হাজার ভূমিহীন নারী পুরুষের বিক্ষোভ

পাঁচ হাজার ভূমিহীন নারী পুরুষ মঙ্গলবার রাজবাড়ীতে ব্যনার, ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল প্রদর্শনসহ সমাবেশ করে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 04:57 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

সূত্র জানায়, ভূমিহীন জনগোষ্ঠীর মধ্যে সরকারী নীতি মালা অনুযায়ী খাস জমি ও জলাশয় ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত প্রদান এবং সরকারিভাবে ১০ জুনকে ভূমি অধিকার দিবস ঘোষণার দাবীতে এ বিক্ষোভ সমাবেশ প্রদর্শন করে। এ লক্ষ্যে তারা জেলা প্রশাসকের নিকট ৩১ দফা সম্বলিত এক স্মারকলিপি পেশ করেন।

এদিকে জেলার অপর তিনটি উপজেলা-পাংশা, বালিয়াকান্দী এবং গোয়ালন্দতেও শতশত নারী পুরুষ বিক্ষোভ মিছিল সহকারে স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনুরুপ দাবী সম্বলিত স্মারকলিপি পেশ করে।