পথিমধ্যে ‘উপকূল’ বিকল, যাত্রীদের চরম দুর্ভোগ
নোয়াখালী থেকে ঢাকা আসার পথে জেলার মাইজদী স্টেশনের অদূরে আন্তঃনগর ট্র্রেন উপকূল এক্সপ্রেস’র ইঞ্জিন সোমবার বিকেলে বিকল হয়ে গেলে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়।
মাইজদী রেলওয়ে সূত্র ও যাত্রীরা জানান, ট্রেনটি ঢাকা থেকে নোয়াখালী পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই দুপুর আড়াইটায় আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মাইজদী স্টেশন থেকে ছেড়ে পাঁচ কিলোমিটার দূরে যাওয়ার পরই এর ইঞ্জিন বিকল হয়ে যায়। দুর্ভোগের শিকার অধিকাংশ যাত্রী আবার নোয়াখালী ফিরে যান এবং কেউ কেউ সড়ক পথে ঢাকা রওয়ানা হন।
বিকল ট্রেনটি উদ্ধারের জন্য লাকসাম রেলওয়ে জাংশন থেকে একটি রিলিফ ট্রেন সন্ধ্যা ৬টায় ঘটনাস্থলে পৌঁছেছে বলে মাইজদী রেলওয়ে সূত্র জানায়।
