নরসিংদীতে র্যাবের হাতে আটক কিলার জামানকে ছেড়ে দিয়েছে পুলিশ
নরসিংদীতে র্যাবের হাতে আটক একাধিক হত্যা মামলার আসামী রায়পুরা থানা বিএনপির সভাপতি কিলার জামানকে রহস্যজনকভাবে পুলিশ ছেড়ে দিয়েছে।
ঢাকা থেকে রায়পুরা যাবার পথে রোববার র্যাব জামানকে গ্রেফতার করে রাত তিনটায় পুলিশের কাছে হস্তান্তর করে।
সোমবার দুপুরে পুলিশ তাকে ছেড়ে দেয়। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কতর্মকর্তা ফরিদ আহমেদ জানান, থানা থেকে তাকে জামিনে মুক্তি দেয়া হয়েছে।
তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
