চাঁদাবাজির প্রতিবাদে ফেনীতে সকাল সন্ধ্যা হরতাল পালিত
সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মমতাজমিয়ার হাটে চাঁদাবাজির প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রোববার সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
হরতাল শেষে সন্ধ্যায় বাজার এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে তারা চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবি জানায়। অন্যথায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে নেতারা হুশিয়ারি উচ্চারণ করেন।
