২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাট ও কুড়িগ্রামের সাথে ৬ ঘণ্টা রেল ও সড়ক যোগাযোগ বন্ধ

তিস্তা রেল সেতুর ওপর মালবাহী একটি ট্রাকের এক্সেল ভেঙ্গে যাওয়ায় রোববার ছয় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এর ফলে দেশের সাথে লালমনিরহাট ও কুড়িগ্রামের রেল ও সড়ক যোগাযোগ বন্ধ ছিল।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

রোববার সকাল ছয়টার দিকে তিস্তা রেল সেতুর মাঝপথে ঢাকাগামী ভুট্টা বোঝাই একটি ট্রাকের এক্সেল ভেঙ্গে বিকল হয়ে পড়লে পাঁচটি ট্রেন কাউনিয়া ও তিস্তা রেল স্টেশনে এবং সেতুর উভয় পাশে শতশত বাস মিনিবাস ও ট্রাক আটকা পড়ে। পরে দুপুর ১২টার দিকে বিকল ট্রাকটি সরিয়ে নেওয়া হলে ট্রেন ও বাস-ট্রাক চলাচল স্বাভাবিক হয়।