২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে পাটগ্রাম সীমান্তে উত্তেজনা

লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে পরিস্থিতি আবারও উত্তেজনাকর হয়ে উঠেছে। সীমান্তে জোরদার করা হয়েছে বিডিআর ও বিএসএফ এর টহল।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 06:25 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

বিডিআর এর ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল সাইফ জানান, রোববার সকালে পাটগ্রামের শমশের নগর সীমান্তে ১৬০ ও ১৬১ নং পিলারের মাঝামাঝি বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মান শুরু করে। খবর পেয়ে বিডিআর সেখানে উপস্থিত হয়। বিডিআর ও সীমান্তবাসীদের বাধার মুখে বিএসএফ সদস্যরা পিছূ হটতে বাধ্য হয়।

এ ঘটনার পর বিএসএফ তাদের লোকবল বাড়িয়ে দেয় এবং ভারি অস্ত্রসস্ত্র নিয়ে টহল জোরদার করে। এ অবস্থায় বিডিআর সদস্যরাও তাদের টহল জোরদার করে।

বিডিআর ও বিএসএফের মুখোমুখি অবস্থানের প্রেক্ষিতে বিকাল সাড়ে চারটায় দু’দেশের মধ্যে কোম্পানী পর্যায়ে বেঠক শুরু হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিলো।