২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নৈতিক নির্দেশনা মেনে শিশু বিষয়ক খবর প্রচারের জন্যে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান

শিশু বিষয়ক কোনও তথ্য গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে নৈতিক নির্দেশনা অনুসরণের জন্যে রোববার এক অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যম কর্মীদের অনুরোধ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 05:43 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

বক্তারা বলেন, গণমাধ্যমে শিশুদের অধিকার, সমস্যা এবং সফলতা নিয়ে দায়িত্বশীল প্রচার শিশুদের পরিপূর্ণ বিকাশে কার্যকর ভুমিকা রাখতে পারে।

ইউনিসেফ এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট, জার্নালিজম এন্ড কমিউনিকেশন’র (বিসিডিজেসি) যৌথ উদ্যোগে প্রকাশিত ‘শিশু অধিকার ও গণমাধ্যম’ নামে সাংবাদিকদের জন্য একটি তথ্যমূলক বই প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

তারা বলেন, ‘সাংবাদিকরা হচ্ছে মানবাধিকারের প্রচারক । তারা জনগনকে এটা স্বরণ করিয়ে দিতে পারেন যে শিশুরা স্বতন্ত্র মানুষ এবং তাদেরও সমাজে অবস্থান রয়েছে।”

সংবাদপত্র ও প্রচার মাধ্যমের সাংবাদিকগণ বইটি থেকে শিশু ইস্যু বিষয়ক প্রতিবেদন ও সংবাদ রচনায় যথাযথ সাহায্য লাভ করবেন।

ইউনিসেফের তথ্য ও যোগাযোগ বিভাগের প্রধান ক্রিস্টি ম্যাকাইভোর এবং বিসিডিজেসি’র সভাপতি নাইমুল ইসলাম খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

তথ্যমূলক বইটিতে শিশু স্বাস্থ্য ও সেবা, শিশু শ্রম ও শিক্ষা, যৌন হয়রাণি ও শিশু নির্যাতনসহ গণমাধ্যম কর্মীদের নৈতিক দিক নির্দেশনা রয়েছে। এছাড়াও সংবাদ তৈরির ক্ষেত্রসহ ৬০টির অধিক জাতীয় আন্তর্জাতিক ঠিকানা রয়েছে যেখানে যোগাযোগ করে তথ্য, উপাত্ত, আইনি পরামর্শ গ্রহণ করতে পারবেন।