পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫
পাবনার নগরবাড়ি-বগুড়া মহাসড়কের বেড়া সিএন্ডবি মোড়ে রোববার এক সড়ক দুর্ঘটনায় এক মহিলাসহ দু’জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় নগরবাড়ি-বগুড়া মহাসড়কে দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো।
পুলিশ জানায়, দুপুর ১২ টায় বেড়া সিএন্ডবি এলাকায় ঢাকাগামী একটি ট্রাক অপর একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দিলে ভ্যান চালক মনসুর আলী (৪৫) ঘটনাস্থলে নিহত হয়। এ সময় গুরুতর আহত অজ্ঞাতপরিচয় এক মহিলা হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
দুর্ঘটনায় আহতদের বেড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর উত্তেজিত জনতা নগরবাড়ি-বগুড়া মহাসড়ক অবরোধ করলে দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
এ ব্যাপারে বেড়া থানায় একটি মামলা হয়েছে। তবে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারেনি।
