২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সাংবাদিক হত্যাকাণ্ড : আটককৃতদের ফের জিজ্ঞাসাবাদ

কুমিল্লা থেকে প্রকাশিত ‘দৈনিক কুমিল্লা মুক্তকণ্ঠ’র সম্পাদক গোলাম মাহফুজ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতারকৃত ৩ জনকে কোতোয়ালি থানা পুলিশ পুনরায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 04:10 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

রোববার পুলিশ অভিযুক্ত তিনজনকে ম্যাজিস্ট্রেট ওয়াহিদুল ইসলামের কোর্টে হাজির করে পাঁচদিনের রিমান্ডে চাইলে ম্যাজিস্ট্রেট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের হাতে গ্রেফতারকৃত তিন ব্যক্তি হলো হিজরা আইয়ুব আলী, সুভাষ চন্দ্র আচার্য ও ম্যানেজার রিপন চন্দ্র

সাহা ।

পুলিশ ইতোমধ্যে অফিস সহকারী আইয়ুব আলীর কথানুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি একটি পুকুর থেকে উদ্ধার করেছে। পুলিশ টেলিফোন সেন্টারের মালিক মন্টু আচার্যকে খুঁজছে।