২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঞ্চল্যকর ও লোমহর্ষক অধিকাংশ মামলা দীর্ঘদিনেও নিষ্পত্তি হয়নি

জেলার চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলাগুলো দীর্ঘদিনেও নিষ্পত্তি হয়নি। এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য গঠিত মনিটরিং কমিটিতে নিয়মিত পর্যালোচনা করা হলেও আইনী জটিলতার কারণেই মামলাগুলোর নিষ্পত্তি হচ্ছে না।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 01:00 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

তবে ইতোমধ্যে দাউদকান্দির রাজা হত্যা মামলা, মুরাদনগরের কোম্পানীগঞ্জে অধ্যক্ষ হত্যা মামলার রায় প্রদান করা হয়েছে।

নিষ্পত্তি না হওয়া চাঞ্চল্যকর মামলার মধ্যে কুমিল্লা শহরের ঝাউতলায় স্কুল ছাত্র মনির হত্যার মামলা গত ১১ বছরেও সুরাহা হয়নি। শহরের ঠাকুরপাড়ার শংকর হত্যা মামলা ৭ বছরেও নিষ্পত্তি হয়নি। ছাত্র লীগ নেতা দুলাল হত্যা মামলাটি গত ৪ বছরেও বিচারকার্য শুরু হয়নি।

এছাড়া অন্যান্য চাঞ্চল্যকর মামলাগুলোর মধ্যে ২০০১ সালের ৮ সেপ্টেম্বর চৌদ্দগ্রামের বাস ডাকাতি, ২০০২ সালের ৮ ফ্রেব্রুয়ারি দাউদকান্দির হাসানপুর কলেজের শিক্ষক রফিকুল ইসলাম হত্যা মামলা, ১ মার্চ দাউদকান্দিতে মুক্তিপণের জন্য বালককে অপহরণ করে হত্যা, ৮ মার্চ কোতোয়ালী থানায় মাইক্রোবাস ড্রাইভার হত্যা, ২৮ এপ্রিল দেবিদ্বার থানার রাজা মেহের হত্যা মামলা, ১৮ আগস্ট বুড়িচং থানার সেলিনা আক্তার ও তার মেয়ে শারমিন আক্তার হত্যা মামলা এবং ২০০৩ সালের কুমিল্লা কোতোয়ালী থানার রাসেল হত্যা মামলা উল্লেখযোগ্য।

আদালত সূত্রে জানা গেছে, এসব মামলার প্রায় সবগুলোই আইনী জটিলতার কারণে দ্রুত বিচারকার্য পরিচালনা করা যাচ্ছে না।