২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার বৃষ্টি হয়েছে: স্বস্তির নিঃশ্বাস

গত কয়েক সপ্তাহের টানা খরতাপের পর অবশেষে শনিবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি জনজীবনে অনেকটা স্বস্তি এনে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2005, 10:40 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

হালকা বৃষ্টি নগরবাসীদের স্থায়ী স্বস্তি দিতে ব্যর্থ হলেও আবহাওয়াবিদরা ধারণা করছেন রোববার সারাদেশে আরও বৃষ্টিপাত হবে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, শনিবার রাতে আরও বৃষ্টির পাশাপাশি গরমের মাত্রাও কমার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও তারা জানান, শুক্রবার রাতে এভং শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যে বৃষ্টি হয়েছে তা মৌসুমি বৃষ্টি ছিল না।

শুক্র ও শনিবার পশ্চিমা লঘুচাপের কারণে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত হয় বলে জানান তারা।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছিল চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এভং সর্বিনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

মহানগরীগুলোর মধ্যে ঢাকায় ৩৪ ডিগ্রি, চট্টগ্রামে ৩৪ দশমিক ৪ ডিগ্রি, রাজশাহীতে ৩৬ দশমিক ৮ ডিগ্রি খুলনায় ৩৫ দশমিক ৫ এবং বরিশালের তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

বিডিনিউজ মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জে শনিবার হালকা বৃষ্টি হলেও মানুষ স্বস্তির নিশ্বাস ছাড়ে। যুবক, বৃদ্ধ সবাই ঘর ছেড়ে বাইরে বের হয়ে আসে। এ সময়ে অনেককেই বৃষ্টির পানিতে গোসল করতেও দেখা যায়।

বিডিনিউজ ঝিনাইদহ প্রতিনিধি জানান, সদর উপজেলায় শনিবার সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়।

রাজশাহী প্রতিনিধি জানান, টানা ১৪ দিনের প্রচণ্ড দাবদাহের পর অবশেষে শনিবার সন্ধ্যায় রাজশাহীতে বৃষ্টি হয়েছে। সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিট থেকে একটানা ৯ টা পর্যন্ত বৃষ্টি হয়।

রাজশাহী আবহাওয়া অফিস ২৩ দশমিক ৪ মি.মি বৃষ্টি রেকর্ড করেছে। ৯ টা ৪০ এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি হচ্ছিল।