২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষিত

জেলার হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে বুধবার ধর্ষনের শিকার হয়েছে ১২ বছরের এক প্রতিবন্ধী শিশু। বৃহস্পতিবার শিশুটিকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 07:45 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

শিশুটির পারিবারিক সুত্র জানায়, জনৈক রাজ্জাক ব্যাপারীর পুত্র বশির ব্যাপারী (২৪) শিশুটিকে খেলারত অবস্থায় বাড়ির পাশ থেকে তুলে নিয়ে একটি পাটক্ষেতে এনে ধর্ষন করে। এসময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ধর্ষককে হাতেনাতে ধরে ফেলে, কিন্তু তাকে পুলিশের হাতে তুলে না দিয়ে গণধোলাই দিয়ে ছেড়ে দেয়া হয়।

এ ঘটনায় থানায় কোন মামলা দায়ের করা না হলেও বর্তমানে শিশুটির ডাক্তারি পরীক্ষা চলছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।