২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গুলি করে আনসার কমান্ডার খুন

অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে বৃহস্পতিবার সকালে নগরীর হাজারীবাগে আনসারের এক কমান্ডার নিহত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 04:36 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

আনসারের ৪৮ নং ওয়ার্ডের নিহত কমান্ডার মোহাম্মদ ইনসাফ আলীর (৫০) গ্রামের বাড়ি ঝালকাঠির গুয়াতন ইউনিয়নে। তিনি হাজারীবাগের সনাতনগড়ের বাসিন্দা ছিলেন।

তার সহকর্মীরা জানান, ইনসাফ আলী পুলিশের একজন ইনফর্মার এবং স্থানীয় বাইতুল আমান জামে মসজিদ কমিটির সভাপতি ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সকাল আটটায় ইনসাফ আলী কর্মক্ষেত্রে যাওয়ার পথে একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে তার মৃত্য নিশ্চিত করে পালিয়ে যায়।

মেডিকেল সূত্র জানায়, তার দেহের বিভিন্ন স্থানে কমপক্ষে দশটি গুলি লাগে।

নিহতের এক সহকর্মী আনিসুর রহমান বিডিনিউজকে জানান, তিনি পুলিশের ইনফর্মার হওয়ায় বেশ কয়েকজন সন্ত্রাসী মোবাইল ফোনে তাকে মৃত্যুর হুমকি দেয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি বলে জানান হাজারীবাগ থানা পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।