২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ও যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত অর্ধশতাধিক

সাভার ও যশোরে বৃহস্পতিবার পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 03:25 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

আমাদের সাভার প্রতিনিধি প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানান, ভোর পাঁচটায় সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন আহত ও আট জন আহত হয়েছে। নিহতের নাম আমিনুল ইসলাম (২৬)।

ভোর সাড়ে পাঁচটার দিকে একই সড়কে কলাভর্তি একটি ট্রাক উল্টে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয় এবং এসময় একটি দুরপাল্লার বাসের পেছন দিক থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে কমপক্ষে ৫০ জন আহত হয়।

আহতদের সাভার স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আমাদের যশোর প্রতিনিধি জানান, শহরের পালবাড়ি মোড়ে বৃহস্পতিবার সকালে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ফাইজুল ইসলাম পুতুল (৩০) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়।

পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।