২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৃষ্টি পুনরুদ্ধার অনুষ্ঠানে যোগ দিতে জোয়ানা লুমলে বৃহস্পতিবার ঢাকা আসছেন

ব্রিটেনের বিখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব জোয়ানা লুমলে বৃহস্পতিবার পাঁচদিনের এক সফরে ঢাকায় আসবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 06:01 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

সাইট সেভারস ইন্টারন্যাশনাল আয়োজিত শিশুদের দৃষ্টি পুনরুদ্ধার অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন।

জোয়ানা লুমলে দীর্ঘদিন যাবৎ দৃষ্টি পুনরুদ্ধার কাজের সাথে জড়িত। কিন্তু এই সংগঠনের কাজ পরিদর্শন করার জন্য তিনি এই প্রথম বাংলাদেশে আসবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাইট সেভারস ইন্টারন্যাশনাল দেশের স্থানীয় হাসপাতালগুলোতে চক্ষু বিভাগের এবং শিশুদের আই ক্যাটারেক্টের মাধ্যমে চিকিৎসার উন্নয়নের জন্য কাজ করে।

জোয়ানা এসময় সচেতনতা বৃদ্ধি এবং দেশে সাইট সেভারস’র কাজের অগ্রগতির জন্য প্রচারণা চালাবেন।