২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পরিচালনায় শপথ নেবেন মহিউদ্দিন চৌধুরী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন। প্রধানমন্ত্রীর অফিস সূত্র বুধবার এ খবর জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

এছাড়া ৪১ জন ওয়ার্ড কমিশনার ও ১৪ জন মহিলা ওয়ার্ড কমিশনারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া।

এলজিআরডি মন্ত্রী নবনির্বাচিত চট্টগ্রাম সিটি মেয়র ও ওয়ার্ড কমিশনারদের সম্মানে একটি মধ্যাহ্ন ভোজেরও আয়োজন করবেন।

মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী ওই দিন সন্ধ্যায় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার সাথে তার ধানমণ্ডির কার্যালয়ে দেখা করবেন।

মেয়র মহিউদ্দিন চৌধুরী গত ৯ মে অনুষ্ঠিত মেয়র নির্বাচনে চারদলীয় জোট প্রার্থী মীর নাছিরকে হারিয়ে টানা তৃতীয়বারের মত মেয়র নির্বাচিত হন।

নির্বাচনে নাগরিক কমিটি মনোনীত মহিউদ্দিন চৌধুরী ৩,৫০,৮৯১ ভোট পান তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মীর নাছির পান ২,৫৯,৪৪৮ ভোট।