২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দের ৩ দিনব্যাপী উত্তরবঙ্গ সফর

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথের নের্তৃত্বে একটি কেন্দ্রীয় প্রতিনিধিদল ২ জুন থেকে তিন দিনের এক সাংগঠনিক সফরে উত্তরবঙ্গের ৫টি জেলায় যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 03:47 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

বগুড়ার আদমদীঘি, রংপুর, সৈয়দপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, দিনাজপুর এবং লালমনিরহাটে সংগঠনের কর্মকান্ড পর্যালোচনা, থানা সম্মেলন, যৌথ কর্মীসভা এবং বর্ধিত সভায় তারা অংশ নেবেন।.দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, পংকজ দেবনাথের সফরসঙ্গী হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে থাকছেন-অধ্যক্ষ জাহাঙ্গীর বিশ্বাস, এম সাইফুল্লাহ সাইফুল, এনাম-ই-খোদা জুলু, ফিরোজ হোসাইন প্রমুখ।