দেশী-বিদেশী ৫৯ ট্রাভেল এজেন্সির কাছে বিমানের পাওনা ২৪ কোটি টাকা
দেশে-বিদেশে ৫৯ টি ট্রাভেল এজেন্সির কাছে টিকিট বিক্রি বাবদ বাংলাদেশ বিমানের প্রায় ২৪ কোটি টাকা বকেয়া রয়েছে।
সংশ্লিষ্ট একটি সুত্র জানায়, বিদেশী ট্রাভেল এজেন্সিগুলোর কাছে বকেয়া থাকা টাকা পাওয়া যাবে না। এগুলোর অধিকাংই বন্ধ হয়ে গেছে । দেশের কয়েকটি ট্রভেল এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। অন্যদের কিস্তিতে টাকা পরিশোধ করার সুযোগ দেওয়া হয়।
দেশের ৪২ টি ট্রাভেল এজেন্সির কাছে বিমানের তিন কোটি ৮৭ লাখ ১৯২ টাকা বকেয়া রয়েছে। ট্রাভেল এজেন্সি আছে ঢাকায় ৩৫ টি, সিলেটে একটি, চট্টগ্রামে ছয়টি।
দেশের বাইরে নয়টি স্টেশনে মোট ১৭ টি ট্রাভেল এজেন্সির কাছে বিমানের টিকিট বিক্রি বাবদ পাওনা রয়েছে ২০ কোটি আট লাখ ৭২ হাজার ৭৫ টাকা ।
এর মধ্যে টোকিও স্টেশনে বেঙ্গল ট্রেডিং কোম্পানির কাছে ১৯৯৩-৯৪ সালে বাকি পড়ে ১১ কোটি ৪৭ লাখ ১৪ হাজার আটশ ৭৬ টাকা।
কুয়ালালামপুর স্টেশনে কার্টিবন এসডিএনবিএইচডি ট্রাভেল এজেন্সির কাছে ১৯৭৭ সালে দুই কোটি ১৫ লাখ ৮৫ হাজার ৬০৬ টাকা, লন্ডন স্টেশনে ১৯৯৪-৯৫ সালে আটটি এজেন্সির কাছে পাঁচ কোটি ২১ লাখ ২৩ হাজার ৫৯৫ টাকা বাকি রয়েছে।
এর মধ্যে কুশিয়ারা’র কাছে এক কোটি ৯৯ লাখ ১১ হাজার ১৯২ টাকা, বসুন্ধরা’য় ১১ লাখ ৫৭ হাজার ৩৯৯ টাকা, নিউ লিংক এ ৮৫ লাখ ৮৭ হাজার ২০২ টাকা, মিলফা’য় ২০ লাখ ১০ হাজার ৬৬৯ টাকা, ইউনাইটেড এয়ার ট্রাভেলসে এক কোটি ৬৪ লাখ ৩৬ হাজার ৪৫৮ টাকা, এনবিটিএস ট্রাভেলসে ১২ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা, নীল আকাশ ট্রাভেলসে ২৭ লাখ ৮৩ হাজার ১৩৩ টাকা বকেয়া আছে।
জেনেভা স্টেশনে টিডব্লিউটিটি ট্রাভেলসের কাছে ১৯৯৪ সালে ৯৬ লাখ ৯৫ হাজার ৩৫৯ টাকা,করাচি স্টেশনে ফ্লাই ওয়ার্ল্ড ট্রাভেলসে ১৯৯৩ সালে ৩৪ লাখ ৭৯ হাজার ৮৩২ টাকা, কাঠমান্ডু স্টেশনে ১৯৮৮ সালে অন্নপূর্ণা ট্রাভেলসে তিন লাখ ৫২ হাজার ৬০২ টাকা, হংকং স্টেশনে এড ফাস্ট এবো ট্রাভেলসে ১৯৭৮ সালে আট লাখ ৩৮ হাজার ৬৭৮ টাকা, বাগদাদ স্টেশনে আল-খাইয়ান ট্রভেলসে ১৯৯০ সালে আট লাখ ৯৬ হাজার ৪১২ টাকা , সিঙ্গাপুর স্টেশনে জার্মান এশিয়ান ট্রভেলসে এক লাখ ৬৮ হাজার ৮৬৫ টাকা এবং ব্যাংকক স্টেশনে জিআরটি ট্রাভেলসের কাছে ১৯৭৬ সালে ৩২ হাজার ১৬৩ টাকা বাকি রয়েছে।
