দারিদ্র্য দূরীকরণে নতুন প্রযুক্তির মাধ্যমে যুগোপযুগী কার্যক্রম গ্রহণ করতে হবে : খাদ্যমন্ত্রী
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, দেশের চর অঞ্চলের মানুষের দরিদ্রতা দূরীকরণের জন্য নতুন প্রযুক্তির মাধ্যমে শ্রমভিত্তিক যুগোপযুগী কার্যক্রম গ্রহণ করতে হবে।
তিনি মঙ্গলবার রাজধানীর বিয়াম মিলনায়তনে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এবং অক্সফ্যাম জিবি’র যৌথ উদ্যোগে আয়োজিত ‘চর এলাকার মানুষের মূল চাহিদা এবং জীবন ও জীবিকার উন্নয়ন বিষয়ক’ কর্মশালার উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান এবি সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফকরুল ইসলাম আলমগীর, পদক্ষেপ’র নির্বাহী পরিচালক ইকবাল আহমেদ, অক্সফ্যাম জিবি’র কান্ট্রি প্রতিনিধি অনীল পি ক্যাম্বে ও আহবায়ক ফরিদ হাসান আহমেদ বক্তব্য রাখেন।
এ কর্মশালায় সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং চর এলাকার ক্ষতিগ্রস্থ জনপ্রতিনিধিসহ ১৫০ জন অংশগ্রহণ করেন।
এ কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. একিউএম মাহবুব মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
খাদ্যমন্ত্রী বলেন, নদী ভাঙ্গনে প্রতিবছর হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং সচ্ছ্বল ব্যক্তিও হয়ে যান নি:স্ব।
কৃষি প্রতিমন্ত্রী বলেন, নদী ভাঙ্গনের সাথে চর এলাকার মানুষ ওতোপ্রতোভাবে জড়িত। তারা প্রকৃতির নিয়মের সঙ্গে যুদ্ধ করে টিকে আছে।
