২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআরের লাঠিতে গৃহবধু জখম, পাল্টা ধাওয়া

বেনাপোল সীমান্তে বিডিআরের সদস্যরা বুধবার রাতে চেকপোস্টের বলফিল্ড এলাকায় বিনা কারণে পিটিয়ে জখম করেছে গৃহবধূ সুকুরোন নেছাকে। গৃহবধূর চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে বিডিআর সদস্যদের হামলা চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 09:34 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

জনরোষ থেকে বাঁচতে বিডিআর সদস্য এফএস আজাদ দিগম্বর হয়ে দৌড়ে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানায়।

স্থানীয় সূত্রগুলো আরো জানায়, সুকুরোন নেছা এক আত্মীয় বাড়িতে বেড়াতে আসে। রাতে প্রচন্ড গরমের কারণে রেল লাইনের উপর বসে ৪/৫ জনসহ গল্প করছিল। এ সময় তার ভাইপো টর্চলাইটের আলো জ্বালালে বিডিআর এসএফ আজাদসহ তিন/চার জন বিডিআর সদস্য লাঠি দিয়ে মহিলাদের উপর বেধড়ক পেটাতে থাকে। এতে সুকুরোনের মাথা ফেটে যায়। অন্য তিনজন আহত হলেও সুকুরোনের অবস্থা আশংকাজনক। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিডিআর’র উর্ধ্বতন কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এফএস আজাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।