নেত্রকোনায় বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার, ইউএনও’র ড্রাইভারসহ ৪ জন গ্রেফতার
নেত্রকোনা পুলিশ বৃহস্পতিবার রাতে এক আকস্মিক মাদক বিরোধী অভিযান চালিয়ে আলাপট্টি বস্তি থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার করেছে।
এ ঘটনায় পুলিশ একজন নার্স এবং ইউএনও’র ড্রাইভারসহ চার জনকে গ্রেফতার করেছে।
গ্রেপ্তারকৃত চার জনের মধ্যে নার্স জ্যোৎøা বিশ্বাস (২৫), তার স্বামী বাবুল বিশ্বাস (৩০) এবং কাচু নামে একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনে দুটি পৃথক মামলা করা হয়েছে।
বাবুল বিশ্বাসের বক্তব্য অনুযায়ী সদর থানার ইউএনও’র ড্রাইভার হারুনকে ঘটনার সাথে সংশ্লিষ্ট সন্দেহে কলমাকান্দা থেকে গ্রেফতার করা হলেও তার বিরুদ্ধে কোনও মামলা দেখানো হয়নি।
মামলায় পুলিশ উল্লেখ করে, নার্স ও তার স্বামীর ভাড়া বাড়ি থেকে ১০ বোতল দামি বিদেশি মদ উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ আনুমানিক ৫০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে। এব্যাপারে ঘটনাস্থলে বাবুল বিশ্বাস ও তার স্ত্রী পুলিশকে জানায়, তারা এ ব্যবসায় জড়িত না। ড্রাইভার হারুন তাদের অজান্তে ঘরে মদ রেখে ফাঁসানোর চেষ্টা করেছে।
