সন্ত্রাসীদের বোমা হামলায় কৃষক আহত, হাত-পা’র আঙ্গুল বিচ্ছিন্ন
মেহেরপুর জেলার গাংনী উপজেলার করমদী গ্রামে শুক্রবার সকালে সন্ত্রাসীদের বোমা হামলায় ঝলছে গেছে এক কৃষকের শরীর, বিচ্ছিন্ন হয়েছে তার দু’হাত-পায়ের অঙ্গুল।
স্থানীয় সূত্রসমূহ জানায়, কৃষক ফারুক হোসেন (৪০) সকালে নিজের পাটক্ষেতে কাজ করতে যায়। এ সময় ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর বোমা নিক্ষেপ করে।
আহত ফারুককে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের পিতা মেসকাত মল্লিক মেহেরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের জানান, চিহ্নিত সন্ত্রাসীরা ফারুককে হত্যার লক্ষ্য নিয়ে হামলা চালায়।
