খুলনায় অ্যামোনিয়া গ্যাস বিস্ফোরণে ৭ জন অসুস্থ
খুলনার রূপসায় তহুরা আইস ফ্যাক্টরিতে শুক্রবার অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাতজন অসুস্থ হয়ে পড়ে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, রহিমনগর গ্রামের এ ফ্যাক্টরিতে যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পর পরই গ্যাসের দুর্ঘন্ধে সাতজন এলাকাবাসী অসুস্থ হয়ে পড়ে।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণে ফ্যাক্টরির তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
