২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে জুলাইয়ে খালেদা-কোইজুমি বৈঠক

আগামী মাসের ১২-১৫ তারিখে জাপান সফরকালে প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাপানী প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির সাথে দ্বিপাক্ষিক ও আর্ন্তজাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

শুক্রবার জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী খালেদা জিয়া এক সরকারি সফরে জুলাইয়ে জাপান যাবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাপান সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। এ সফর বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে।

সফরকালে খালেদা জিয়া জাপানের প্রধানমন্ত্রী জুনিচিরো কইজুমি’র সাথে বৈঠক করবেন। জাপানি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সম্মানে এক নৈশভোজেরও আয়োজন করবেন।

জাপানে অবস্থানকালে প্রধানমন্ত্রী ১৫ জুলাই জাপানের সম্রাটের সাথে সাক্ষাৎ করবেন। ওই দিনই দুপুরে তিনি টোকিও থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। এ সফরকালে প্রশিক্ষনার্থী শ্রমিক পাঠানোর ব্যাপারে দু’দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

সরকারি সূত্র জানিয়েছে, জাপানের ১২৫-১৫০টি শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে প্রশিক্ষণার্থী শ্রমিক নেবে।