২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৯ বছরে ৩৯টি সাংস্কৃতিক দলের সরকারি খরচে বিদেশ সফর

১৯৯৬-৯৭ অর্থবছর থেকে ২০০৪-০৫ অর্থবছর পর্যন্ত বাংলাদেশের ৩৯ টি সাংস্কৃতিক দল বিদেশ সফর করেছে। এতে প্রায় তিন কোটি ৩৭ লাখ ২০ হাজার টাকা ব্যয় হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 08:14 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সেলিমা রহমান রোববার সংসদে শহীদউদ্দিন চৌধুরী এ্যানির এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৯৬-৯৭ অর্থবছরে ছয় লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে তিনটি, ৯৭-৯৮ অর্থবছরে ১০ লাখ ৫৮ হাজার টাকা ব্যয়ে চারটি, ৯৮-৯৯ অর্থবছরে ৩২ লাখ ৪১ হাজার টাকা ব্যয়ে তিনটি, ১৯৯৯-২০০০ অর্থবছরে ৪৭ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে চারটি, ২০০০-০১ অর্থবছরে ৬৪ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে তিনটি, ২০০১-০২ অর্থবছরে ১২ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে দুটি, ২০০২-০৩ অর্থবছরে ৫৬ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে ছয়টি, ২০০৩-০৪ অর্থবছরে ৬১ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে আটটি এবং ২০০৪-০৫ অর্থবছরে ৫৩ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে ছয়টি প্রতিনিধি দল সফর করে।