চট্টগ্রাম বন্দর থেকে পন্য পরিবহনে ট্রাক ভাড়া বাড়বে ২০ শতাংশ
চট্টগ্রাম বন্দর থেকে পন্য পরিবহনে বুধবার থেকে ট্রাক ভাড়া ২০ শতাংশ বৃদ্ধি পাবে।
মঙ্গলবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই), সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন ও ট্রাক মালিক সমিতির মধ্যে ত্রি পক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে।
চুক্তি অনুযায়ী ট্রাক মালিক সমিতির ৩০ শতাংশ ভাড়া বৃদ্ধির পরিবর্তে ২০ শতাংশ ভাড়া বৃদ্ধি পাবে। ট্রাক গুলো পাঁচ টনের পরিবর্তে ছয় টন পরিবহন করবে।
চুক্তিতে স্বাক্ষর করেন সিসিসিআই’র সহ-সভাপতি এমএ লতিফ, সিএন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আকতার হোসেন ও বন্দর ট্রাক মালিক সমিতির হাজী নুরুল আমীন।
গত ২৬ মে বন্দর ট্রাক মালিক সমিতি পহেলা জুন থেকে ট্রাক ভাড়া ৩০ শতাংশ বৃদ্ধির ঘোষণা দেয়।
