নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযান: আহত ৮ গ্রেফতার ৫
নারায়ণগঞ্জে রোববার অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান চলাকালে সংঘর্ষে ৮ জন শ্রমিক আহত এবং ৫জন অবৈধ দখলদারা গ্রেফতার হয়েছে।
নারায়ণগঞ্জ শহরের দিগু বাবু বাজারের মীর জুমলা সড়ক ও ইনিস্টিটিউট রোড়ে পৌরসভা কর্তৃক ৩য় দফা উচ্ছেদ অভিযান চলাকালে অবৈধ দখলদারা উচ্ছেদ কাজে নিযুক্ত শ্রমিকদের ওপর হামলা চালালে এ সংঘর্ষ বাধে। এতে শ্রমিকদের মধ্যে আহম্মদ(৩৫) গুরুতর আহত হয়ে নারায়ণগনঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত অন্যরা হলেন আজহার (৪৫), বাদল (২২), মোহাম্মদ আলী (৫০), রন্টি (১৬), মিন্টু (৩৬), শহিদুল (২২) ও আবুল (২৫)। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে সুজন(৩০), আল আমীন(২০), শহিদুল ইসলাম(২৪), খলিল(৫০), জয়নাল(৫০) নামে পাঁচ হামলাকারীকে গ্রেফতার করে।
