ভায়াগ্রা হতে পারে অন্ধত্বের কারণ
পুরুষের যৌন ক্ষমতাবর্ধক ওষুধ ভায়াগ্রা সেবনের ফলে দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এর ফলে কেউ অন্ধ হয়ে যেতে পারে। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এক রিপোর্টে এ কথা বলেছে।
দেখা গেছে বেশির ভাগ ভায়াগ্রা ব্যবহারকারী বহুমূত্র এবং উচ্চ রক্তচাপে ভুগছেন। ফলশ্রুতিতে এর পার্শ্বপ্রতিক্রিয়ায় আকস্মিকভাবে কেউ অন্ধ হয়ে যেতে পারে।
ভায়াগ্রা গ্রহণকারী ১৩ হাজার রুগীর ১০৩ টি ক্লিনিক্যাল ট্রায়ালে এই ওষুধ নিয়মিত সেবনের পর অন্ধত্ব বরণের সম্ভাবনা আছে। দৃষ্টিশক্তির এই বিকলতাতে যাকে নন-আর্টেরিক এন্টেরিয়র ইসকেমিক অপটিক নিওরোপ্যাথি (এসএআইওএন) বলা হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল ড্রাগ অ্যাডমিনিষ্ট্রেশনের মূখপাত্র সুজান ট্রেভিনো বলেন, তারা এখনও এই ওষুধের ফলাফল নিয়ে নিশ্চিত হতে পারেন নি। তবে যাতে এই তথ্য চিকিৎসক ও রুগীর কাছে পৌঁছায়, সেজন্য তারা এসব ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সাথে ইতোমধ্যেই কাজ শুরু করেছেন ।
বয়স্ক ভায়াগ্রা ব্যবহারকারীদের অপটিক নার্ভে ঠিক মত রক্তের প্রবাহ না পৌঁছালে আকস্মিক দৃুষ্টবৈকল্য দেখা দিতে পারে। প্রতি বছর এক থেকে ছয় হাজার আমেরিকান অপটিক ব্লকেজের সম্মুখীন হয়ে থাকেন।
পুরুষত্ব বর্ধনের তিনটি ওষুধ-ভায়াগ্রা, সিয়ালিস এবং লেভিট্রা ব্যবহারের ফলে অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়ার সাথে সাথে চোখের সামান্য সমস্যা, যেমন, চোখে ঝাপসা দেখা, আলোক সংবেদশীলতা কমে যাওয়া এবং কোন বস্তকে নীলচে দেখা ইত্যাদি হতে পারে। সিয়ালিস-এর প্রস্তুতকারক এলিলিলি এ্যান্ড কো. এবং আইকস কর্পোরেশন ইতোমধ্যেই তাদের ওষুধের গায়ে এ সংক্রান্ত একটি নোটিশ দেয়া শুরু করেছে।
তিনটি ওষুধই সল্প-স্ফীত আর্টেরির মাধ্যমে কাজ করে। ফলে পুরুষাঙ্গে রক্ত সঞ্চালন হয়।
ইউনিভার্সিটি অব মিনেসোটা মেডিক্যাল স্কুলের নিওরোঅফথ্যালমোলজির পরিচালক সম্প্রতি একটি রিপোর্টে ভায়াগ্রা ও আকম্মিক অন্ধত্বের সম্পর্ক নিয়ে কথা বললেও এদের মধ্যকার কার্য-কারণ সম্পর্ক সুনিশ্চিতভাবে নির্ধারণ করা যায়নি বলে তিনি জানান।
