২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালিতে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মিভূত, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা

জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বন্দরে শুক্রবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 02:10 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

ফায়ার সার্ভিস কর্মকর্তা ও ব্যবসায়ীরা জানান, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে একটি ইলেকট্রিক সরঞ্জামাদির দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা দুঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।