২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কেবল নিরস্ত্রীকরণই পারে পরমানু বিস্তার রোধ নিশ্চিত করতে: বাংলাদেশ

বাংলাদেশ বিশ্বাস করে নিরস্ত্রীকরণই হচেছ পারমানবিক অস্ত্র দ্রুত বিস্তার রোধে সর্বোচ্চ অঙ্গীকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 06:51 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

জাতিসঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. ইফতেখার চৌধূরী মঙ্গলবার নিউওয়র্কে জাতিসঙ্গ সদরদপ্তরে পরমানু বিস্তার রোধ চুক্তি (এনপিটি) বিষয়ক তৃতীয় পূনঃমুল্যায়ন সম্মেলনে বক্তব্য প্রদানকালে একথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান হয়।

রাষ্ট্রদূত ড. চৌধূরী বলেন, এটা খুব সহজ হিসাব যে, কেউ যদি রাজনৈতিক ফায়দা লুটতে পারমানবিক অস্ত্রের অপব্যবহার করে, তবে তা করতে অন্যরাও উৎসাহিত হবে।

তিনি বলেন, পরমানুবিক অস্ত্রসমৃদ্ধ দেশগুলোর সাহায্যে নিয়ে ভিয়েনাভিত্তিক আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশনের উচিত আনবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার লক্ষ্যে কাজ করা।

তিনি আরো বলেন “সামরিক তৎপরতা দেখাচ্ছে এমন কোন দেশ যখন পরমানু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের কথা বলে তখন তা আরো বিপজ্জনক। আক্রমনের হুমকি যারা দেয় তাদের সবসময়ই আক্রান্ত হওয়ার ভয় থাকে এবং এ জন্য প্রস্তুতিও থাকতে হয়। আর এ প্রক্রিয়া প্রাকারন্তরে যুদ্ধ ডেকে আনে।

সম্মেলনে এমাসের শেষের দিকে পারমানবিক নিরস্ত্রীকরণ কার্যক্রমের একটি অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করার আশা প্রকাশ করা হয়। তবে এও জানানো হয় দেশগুলো চুক্তি থেকে এখনো অনেক দূরে রয়েছে।